ভিয়েনা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভিয়েনার বায়তুল মোকারম মসজিদে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • ১০৪ সময় দেখুন

ভিয়েনা ডেস্কঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম মসজিদে পবিত্র জুম্মার নামাজের পর অস্ট্রিয়া বিএনপির উদ্যোগে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) ভিয়েনার পাঁচ নাম্বার ডিস্ট্রিক্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মসজিদ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম মসজিদে পবিত্র জুম্মার নামাজের খুতবা,নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন কমিউনিটির ইমাম শায়খ গোলামুর রহমান আযহারী।

এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি এহছান উল্লাহ আলমগীর, সাবেক সহ সভাপতি কুতুব উদ্দিন বখতিয়ার সহ অস্ট্রিয়া বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

তাছাড়াও আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান, অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি
কবির আহমেদ সহ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

দোয়ার অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার বায়তুল মোকারম মসজিদে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে

আপডেটের সময় ১০:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪