ভিয়েনা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

ডামি নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ অষ্ট্রিয়া বিএনপির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ৬১ সময় দেখুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রিয়ার পক্ষ থেকে দেশের সদ্য সমাপ্ত একতরফা সাধারণ নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (৭ জানুয়ারী) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে বিএনপি অস্ট্রিয়ার উদ্যোগে দেশের সদ্য সমাপ্ত একতরফা নির্বাচনের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি অস্ট্রিয়ার বিপুল সংখ্যক সদস্য এই প্রতিবাদ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় যারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ মোস্তফা, এপেলো চিশতী, মুস্তাফিজুর রহমান সুমন,মাহবুবুল ইসলাম,মামুন হাসান ও তাহের সরকার প্রমুখ।

বক্তারা প্রায় সকলেই এই এক দলীয় ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তারা দেশে একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে দেশের সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের দাবী করেন।

বিএনপি অস্ট্রিয়ার উপস্থিত সদস্যরা নিজেদের মধ্যে পারস্পরিক সু সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন। তারা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে
বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও কমিউনিটির তরুণদের নিয়ে বিভিন্ন খেলাধূলা সহ সামাজিক কর্মকাণ্ড আরও বাড়ানোর ব্যাপারে ঐক্যমত পোষণ
করেছেন।

তারই ধারাবাহিকতায় শীঘ্রই ভিয়েনায় একটি ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়েছে। ইন্ডোর হল বুকিংয়ের ওপর ভিত্তি করে টুর্নামেন্টের বিস্তারিত জানানো হবে তারা জানিয়েছেন।

সবশেষে বিএনপি অস্ট্রিয়ার উপস্থিত নেতৃবৃন্দ এক নৈশ ভোজে মিলিত হন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডামি নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ অষ্ট্রিয়া বিএনপির

আপডেটের সময় ০৪:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪