ভিয়েনা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভিয়েনায় মেট্রোরেল U2 এ কাটা পড়ে তরুণের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ১০৬ সময় দেখুন

ভিয়েনা গণপরিবহনের মেট্রোরেল (U Bahn) এর Hausfeldstrasse স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৫ অক্টোবর) ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের মেট্রোরেল (U Bahn) স্টেশন হাউসফেল্ডস্ট্রাসেতে আকস্মিক মেট্রোরেলের ট্র্যাকে পড়ে গিয়ে ১৭ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ভিয়েনা গণপরিবহন ও পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এপিএ জানায়, ১৫ অক্টোবর রবিবার রাত ১০ টার দিকে হতভাগা যুবকটি অজ্ঞাত কারনে আকস্মিকভাবে মেট্রোরেলের ট্র্যাকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই একটি মেট্রোরেল যেটি অ্যাস্পারন নর্ড (Aspern Nord) স্টেশন থেকে স্কোটেনটরের (Schottentor) এর দিকে যাচ্ছিল। মেট্রোরেলের চালক তাৎক্ষণিক জরুরি ব্রেক করা সত্বেও ১৭ বছর বয়সী যুবকের ওপর দিয়ে রেলটি কয়েক মিটার চলে যায়।

মারাত্মক এই দুর্ঘটনার পর ভিয়েনা গণপরিবহনের মেট্রোরেল U2 কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ভিয়েনা পেশাদার রেসকিউ সার্ভিসের জরুরী ডাক্তার এসে নিশ্চিত করেছে যে, যুবকটি ঘটনাস্থলেই মারা গেছে। ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র জুলিয়া শিকের মতে,১৭ বছর বয়সী যুবকের এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যার অভিপ্রায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য স্টেশনের ভিডিও উপাদান এখন মূল্যায়ন করা হচ্ছে।

দুর্ঘটনার পর পরই মেট্রোরেলের বা সাবওয়ের চালক মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পড়ে তাকে ভিয়েনা গণপরিবহন কর্তৃপক্ষ মনস্তাত্ত্বিক সমর্থন দিতে থাকেন।

ভিয়েনা গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন (Wiener Linien) দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ভিয়েনার গণপরিবহন থেকে যাত্রীদের উদ্দেশ্যে এক জরুরী আবেদনে বলা হয়েছে যে,যদি কাউকে আপনারা রেল ট্র্যাকের উপর পড়তে বা ট্র্যাকের বিছানায় নামতে দেখেন, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ট্রেনের জরুরি স্টপেজ টানুন। এই দ্রুত প্রতিক্রিয়া একটি জীবন বাঁচাতে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় মেট্রোরেল U2 এ কাটা পড়ে তরুণের মৃত্যু

আপডেটের সময় ০৮:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩