ভিয়েনা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

অস্ট্রিয়া শীতকালীন বিশ্বকাপ স্কি টুর্নামেন্টের শেষ দিনে রৌপ্য পেয়ে শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ১৯৭ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ আজ ইতালির Bolzano রাজ্যের Cortina তে অনুষ্ঠিতব্য শীতকালীন বিশ্বকাপের শেষ দিনে স্কিতে পুরুষদের Slalom ইভেন্টে অস্ট্রিয়ার অ্যাড্রিয়ান পার্টল দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক লাভ করেছেন। এর ফলে অস্ট্রিয়া ৫ টি স্বর্ণ,১টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জ পদকসহ মোট ৮ টি পদক পেয়ে টুর্নামেন্টের শীর্ষ স্থান লাভ করেছেন।

উত্তর ইতালির আল্পস পর্বতাঞ্চলের এই County স্কি ফিল্ডে এইবার করোনার জন্য কোন দর্শকের উপস্থিতি ছিল না। করোনার জন্য ইভেন্টেও কমিয়ে মাত্র ১৩ টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকের শেষ ইভেন্টে অস্ট্রিয়ার অ্যাড্রিয়ান পার্টল অল্পের জন্য স্বর্ণ পদক লাভে বঞ্চিত হন।

এই ইভেন্টে নরওয়ের টম স্টাটিসেন স্বর্ণ পদক লাভ করেন এবং নরওয়ের আরেক প্রতিযোগি হেনরিক ক্রিস্টফারসেন তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পদক লাভ করেন। অস্ট্রিয়ায় পশ্চিম ও দক্ষিণাঞ্চল প্রাকৃতিকভাবে ইউরোপের আল্পস পর্বতাঞ্চলের পাদদেশে অবস্থিত হওয়ায় এই অঞ্চলটিতে পৃথিবীর সবচেয়ে বেশী স্কি ফিল্ড অবস্থিত। অস্ট্রিয়ায় স্কুল থেকেই স্কি খেলার জন্য প্রচুর উৎসাহ প্রদান করা হয়। ভিয়েনার হাই স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতি বৎসর স্কুল থেকে এক সপ্তাহের ট্যুরে স্কি ফিল্ডে নিয়ে যাওয়া হয়। অবশ্য এই বৎসর করোনার জন্য সমস্ত ভ্রমণ স্থগিত করা হয়েছে।

অস্ট্রিয়ার প্রচুর স্কি ফিল্ড থাকায় পৃথিবীর বিভিন্ন দেশ অস্ট্রিয়া শীতের সময় ৩ মাস অবস্থান করে বিভিন্ন স্কি প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন। এই কারনে অস্ট্রিয়ার পশ্চিম ও দক্ষিণাঞ্চল শীতকালীন পর্যটনের জন্য প্রসিদ্ধ। সরকারও শীতকালীন এই পর্যটন শিল্পের জন্য যথেষ্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া শীতকালীন বিশ্বকাপ স্কি টুর্নামেন্টের শেষ দিনে রৌপ্য পেয়ে শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছে

আপডেটের সময় ০৭:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১