ভিয়েনা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রিয়ার দানিউব নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ৭০ সময় দেখুন

প্রাথমিক খবরে বলা হয়েছে,উদ্ধারকৃত মরদেহ একজন বৃদ্ধ মানুষের

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকালে অস্ট্রিয়ার লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের মেল্ক (Melk) জেলার দানিউব (Donau) নদীর পাড় দিয়ে হেঁটে যাবার সময় এক যুবক নদীর কিনারায় উক্ত মরদেহ দেখে পুলিশকে ফোন করে খবর দেয়।

খবর পেয়ে মেল্ক জেলার একাধিক টহল পুলিশের গাড়ি,ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে ফায়ার ব্রিগেডের উদ্ধারকর্মীরা মরদেহটি নদী থেকে পাড়ে তুলে আনেন। তারপর পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর এম্বুলেন্স কর্মীরা মৃতদেহটিকে পোস্ট মর্রটেমের জন্য হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের একজন মুখপাত্র উপস্থিত স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীদের জানিয়েছে, এটা কোন হত্যাকাণ্ড নয়। ধারণা করা হচ্ছে বৃদ্ধ লোকটি কোন দুর্ঘটনার
কারনে নদীতে পড়ে গেলে তার মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র জানানো হয়েছে মৃতদেহটি একজন বৃদ্ধ লোকের। তবে তার নাম ও পরিচয় প্রকাশ করা হয় নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার দানিউব নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৮:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩