ভিয়েনা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ব্রাজিল ও নেইমার ভক্তদের জন্য সুখবর ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষার আভাস যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪ ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • ৬৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। দেশটির সংবিধানের ৬৩(১) ধারা মোতাবেক এ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।

শুক্রবার (২১ অক্টোবর) পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ডন পত্রিকায় এ তথ্য জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ ইসলামাবাদে ইসিপি সচিবালয়ে এই রায় ঘোষণা করেন। পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়।  রায়ে বলা হয়েছে, তোষাখানা মামলায় ভুল তথ্য দেওয়ায় ইমরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানায়, তোষাখানা মামলায় মিথ্যা তথ্য জমা দেওয়ায় পিটিআই প্রধান ইমরান খানকে পাঁচ বছরের জন্য  নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইসিপির এই রায় ২২ কোটি মানুষের মুখে চড়। ইমরান খানকে কেউ অযোগ্য ঘোষণা করতে পারে না। কেবল দেশের জনগণই তা করতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আপডেটের সময় ০৬:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২