ভিয়েনা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ৩ বাড়ী ভাংচুর, আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৬১ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন । এসময় ৩ বাড়ী ভাংচুর করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গতকাল ওই গ্রামের ইউনুস মন্ডলের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যায় একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের বলে দাবি করে। এ নিয়ে ওইদিন ইউনুস ও ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় গতদিন দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ঘে বেশ কয়েকজন আহত হয়।

আজ সকালে একই ঘটনার জেরে গ্রাম্য মাতব্বর বাদশা মণ্ডলের লোকজনের সাথে সংঘর্ষ বাধে আরেক মাতব্বর কুদ্দুস মোল্ল্যার সমর্থকের ।  এতে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন । আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন।

আহতরা হলেন রাশেদ, মধু মণ্ডল, কোরবান মণ্ডল, রোকেয়া , শিপন মণ্ডল, শখি, সের আলী ,আজাদ ও আজিজুল। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইউনুস মণ্ডল, , রাশেদ মণ্ডল, উম্বাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদরে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

উল্লেখ্য একই ঘটনায়, গত কাল দুপুরে দুইদল গ্রাম বাসীর সংঘর্ষে আহত হন অন্তত আরো ১০ জন। সেসময়ও ১ টি দোকান ও ২টি বাড়ি ভাঙচুর করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, চরগোলপ নগর গ্রামে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

ঝিনাইদহ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ৩ বাড়ী ভাংচুর, আহত ১৫

আপডেটের সময় ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২