ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

লালমোহনে টিনের চালা কেটে নগদ টাকা ও মালামাল চুরি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • ৫৭ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে দুটি দোকানের চালার টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র।

মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ড লাঙ্গলখালী পাটোয়ারী মার্কেটের লিমা স্টোর ও মমিন টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।

মমিন টেলিকমের মালিক মোঃ মমিন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। সকালে এসে দোকানের টিনের চালা কাটা, দোকানের ক্যাশবক্স ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পান। দোকানে থাকা নগদ ৬০হাজার টাকা, নতুন মোবাইল ও ব্যাটারীসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি।

লিমা স্টোরের মালিক মোঃ আবু জানান, রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে ঋণ নিয়ে ৫০হাজার টাকার সিগারেট কিনেছিলেন তিনি। তারও দোকানের চালার টিন কেটে সেগুলো নিয়ে গেছে চোরচক্র।

লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন জানান, এ সংক্রান্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাম সেনটু/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে টিনের চালা কেটে নগদ টাকা ও মালামাল চুরি

আপডেটের সময় ০৫:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২