ভিয়েনা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

বাড়িতে গাঁজা গাছ রোপণ করে বৃদ্ধ গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ৩৪ সময় দেখুন
সিমা বেগম (ভোলা সদর প্রতিনিধি): ভোলায় বাড়িতে রোপণ করা দুইটি গাঁজা গাছসহ মানিক বেপারি (৫৫) নামে এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২০ জুন) ভোররাতে সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রাম থেকে মানিককে গ্রেফতার করে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।
গ্রেফতারকৃত মানিক ওই ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ বেপারির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্র খবর পায় সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রামে মানিক বেপারি তাঁর বাড়ির আঙ্গিনায় কিছু গাঁজা গাছ রোপণ করেছে। সেই সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সোমবার ভোররাতে তাঁর বাড়িতে অভিযান চালায়।
এসময় তাঁর বাড়ির আঙ্গিনা থেকে দুইটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানায় গাঁজা বিক্রির উদ্দেশ্য থেকেই সে বাড়ির আঙ্গিনায় দুইটি গাঁজা গাছ রোপণ করেছে।
ভোলা/ইবিটাইমস

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাড়িতে গাঁজা গাছ রোপণ করে বৃদ্ধ গ্রেফতার

আপডেটের সময় ১০:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২