ভিয়েনা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

চরফ্যাশনে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ৭৮ সময় দেখুন

চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার চরফ্যাসনে দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বর্ষপূর্তির কেক কাটা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০ টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী চরফ্যাসন শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রজগোপাল টাউন হল চত্বরে এসে শেষ হয়। এরপর চরফ্যাসন প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যায়যায়দিন চরফ্যাসন উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, নির্বাহী সদস্য কায়সার আহমেদ দুলাল, মনির উদ্দিন চাষি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন বসাক, যুবলীগ নেতা ইউছুফ হোসাইন ইমন। এছাড়াও চরফ্যাসন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আবু সিদ্দিক, কামাল হোসেন মিয়াজি, আবুল খায়ের নাজু, যুগ্মসাধারণ সম্পাদক নোমান সিকদার, জামাল মোল্লা, বার্তা সম্পাদক কামরুল সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অশোক সাহা, সাংস্কৃতিক সম্পাদক সজিব শাহরিয়ার, সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি মনির আসলামি, রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার মৌসুমি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ বছরের পথচলা, প্রাপ্তি ও পাঠকের চাওয়া নিয়ে বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। তিনি বলেন, বাংলাদেশে অনেক আশার জায়গা আছে, আলো দেখানোর মানুষ আছে, তা যায়যায়দিন খুঁজে বের করেছে। যায়যায়দিন এখন কেবল একটি পত্রিকা নয়, একটি মননশীল ও আলোকিত চেতনাও বটে। যায়যায়দিন সংবাদের গভীরে যাওয়ার চেষ্টা করে। অনুসন্ধান করে। কিন্তু আমরা যায়যায়দিন এর কাছে আরও বেশি অনুসন্ধানী প্রতিবেদন চাই।

জামাল মোল্লা/ইবিটাইমস

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেটের সময় ১২:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২