ভিয়েনা ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে

অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ৮১ সময় দেখুন
সিমা বেগম (ভোলা প্রতিনিধি): ভোলার চরফ্যাশন উপজেলা শশিভূষণ থানা সংলগ্ন এলাকায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সানাউল্লাহ (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
রবিবার (১-লা মে) দুপুর ১২টার দিকে শশিভূষণ থানা সংলগ্ন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মহাজন পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ ওই বাড়ির মো. কাঞ্চন মাঝির মেঝো ছেলে।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর বারোটার দিকে সানাউল্লাহ নিজ বাড়িতে তাঁর অটোরিকশাটি চার্জ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় শশিভূষণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলা /ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

আপডেটের সময় ০৭:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২