ভিয়েনা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ৭৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজলঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে জানান তিনি।

মইনুল ইসলাম জানান, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহণের একটি বাসের সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহণের একটি বাসও দূর্ঘটনাকবলিত যমুনা পরিবহণের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অসংখ্য যাত্রী।

আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট উসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে, হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায় আহতদের আর্থনাদ। অনেকেরই পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। কারও কারও পা কিংবা হাত একেবারে ভেঙে গেছে।

হবিগঞ্জ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

আপডেটের সময় ০১:০০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২