ভিয়েনা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলার লালমোহনে ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ৬৮ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী  ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী।

তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার, ইসলামী শাসনতন্ত্র মনোনিত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা সিহাব উদ্দিন, বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি আসাদ উল্লাহ মেলকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেন, ফজলুল কাদের ও কায়কোবাদ হোসেন কবির।

এছাড়াও এদিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫০ জনের মধ্যে ২ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, ১নং ওয়ার্ডের আনেছা বেগম ও ৩নং ওয়ার্ডের নকীব মুন্সী। একই সাথে ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন দাখিলকারী ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আগামী ২৫ জানুয়ারি বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক ববরাদ্দ করা হবে এবং আগামী ১০ ফেব্রুয়ারি এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।

ভোলা/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেটের সময় ১২:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২