ভিয়েনা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

হবিগঞ্জে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ৬১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুরে আলাদা অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী মোঃ তাহের মিয়া (৩৬) গ্রেফতার করেছে র‍্যাব-৯ সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)।

র‌্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ জানুয়ারি রাত আড়াইটায় মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াহাটি টু সাতছড়িগামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে তেলিয়াপাড়া চা-বাগানের ভিতর থেকে ৫০ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

এছাড়া উক্ত অভিযানের পাশাপাশি সিপিসি-১ কোম্পানীর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলুকান্দি গ্রামস্থ নতুন ব্রীজ হতে বরমপুরগামী পাকা রাস্তার উলুকান্দি কোনারগাও ব্রীজের নিকট থেকে ১০ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলসহ ব্যবসায়ী বরদলিয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র মোঃ তাহের মিয়া (৩৬),কে গ্রেফতার করে।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সু-পরিকল্পিতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট মাদক বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময় ১১:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২