ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

ভাতিজার হাতে চাচা খুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • ৩৬ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহঃ জমি নিয়ে বিরোধের জের ধরে আওলাদ হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজারা।

সোমবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের মাঠে কাজ করার সময় তার ভাতিজারা কোদালের আচাড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। আওলাদ হোসেন ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

নিহতের ভায়রা ভাই মতলেবুর রহমান জানান, ১০ কাঠা জমি নিয়ে নিহতের বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী, শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সাথে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার সদর থানা ও বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে সালিশ-বৈঠকও হয়েছে। তবুও তারা কোন শালিস বৈঠক মানেনি।

সোমবার বিকালে আওলাদ যখন মাঠে কাজ করছিলেন, তখন তার বড় ভায়ের তিন ছেলে মাঠে গিয়ে কোদালের আচাড়ি দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত হওয়ার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, আমি ঘটনা স্থলেই আছি।হত্যাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।

ঝিনাইদহ/ইবিটাইমস

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভাতিজার হাতে চাচা খুন

আপডেটের সময় ১২:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২