ভিয়েনা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বেকারত্ব দূর করতে মানসম্মত ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই-এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ৬৩ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মানসম্মত ও জীবনমুখী শিক্ষার বিকল্প নেই। দেশের বেকারত্ব দূর করতে মানসম্মত ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দেশের মানুষকে আলোকিত করতে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর।

রবিবার সকালে ‘হাজী মো. নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউট’ মাঠে এসইআইপি (ঝঊওচ) এর অধীনে বিভিন্ন ক্যাটাগরীতে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় টাইলস এন্ড মার্বেল ওয়ার্কস, ম্যাশনারী ও স্টিল বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন ট্রেডে তিন ব্যাচে ২২৫ প্রশিক্ষণার্থী উত্তীর্ণ হয়ে সনদ ও প্রতি প্রশিক্ষণার্থী ১০হাজার ৮শত টাকা করে বিতরণ করেন তিনি।

এসময়  তিনি আরো বলেন, শিক্ষা যে মানুষের একটা অধিকার সে অধিকার সম্পর্কে শেখ হাসিনা সরকার  সচেতন এবং কারিগরি ও ভোকেশনাল ট্রেনিংকেও সব থেকে বেশি গুরুত্ব দেন। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন বলে জানান  তিনি।

অধ্যাপক মো. নুরুল আমিন (শাহাজান) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেকারত্ব দূর করতে মানসম্মত ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই-এমপি শাওন

আপডেটের সময় ০২:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২