ভিয়েনা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারীসহ আহত ৩০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ৭১ সময় দেখুন
লালমোহম (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯ টায় চরফ্যাশন – ভোলা সড়কের  আবুগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১০ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কত্যরত চিকিৎসক।তারা হলেন,মেহেদী, ইসমাইল,তোফাজ্জল, ইব্রাহিম, সুমাইয়া, নাহিদ,আসাদুজ্জামান, সাজ্জাদ, মিলন,সুমন।আহতদের মধ্যে অধিকাংশ চরফ্যাশন ও লালমোহনের বাসিন্দা।
বাকি  আহতরা উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়।
স্থানীয়রা ও বাসের যাত্রীরা জানান,চর ফ্যাশন থেকে ভোলা উদ্দেশ্যে বাস মালিক সমিতির একটি বাস ছেড়ে আসলে সকাল ৯ টায় আবুগঞ্জ বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে একজন পথচারীসহ ৩০থেকে ৩৫জন যাত্রী আহত হয়েছে। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটি উদ্ধার হয়নি।
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেস্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ দুটি টিম।এ তথ্য নিশ্চিত করে দুর্ঘটনা কবলিত স্থানে থাকা লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) শাহ জালাল।
জাহিদুল ইসলাম দুলাল /ইবিটাইমস
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারীসহ আহত ৩০

আপডেটের সময় ০১:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২