ভিয়েনা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে ভর্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • ৬১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (৮৯) বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এটি নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি গত ২ দিন ধরে হালকা জ্বরে ভুগছেন। উন্নত চিকিৎসা এবং সুস্থতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এআইআইএমএসের কার্ডিও-নিউরো বিভাগে নেওয়া হয়েছে। সেখানে কার্ডিওলজির অধ্যাপক ডা. নীতিশ নায়কের তত্ত্বাবধানে আছেন মনমোহন সিং। তার কিছু মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।

এদিকে এআইসিসির সম্পাদক প্রণব ঝা টুইটারে জানিয়েছেন, মনমোহন সিংয়ের অবস্থা স্থিতিশীল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে ভর্তি

আপডেটের সময় ০৬:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১