ভিয়েনা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

নাজিরপুরে বিদ্যালয়ের জমি দখলে রাতে ঘর উত্তোলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ৪৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বিদ্যালয়ের জমি দখল করতে রাতের আঁধারে সেখানে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি সহ সদস্যররা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

গত বুধবার (২৯সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের নামে বরাদ্দ   ও রেকর্ডকৃত  জমি দখল করতে স্থানীয় সুমন্ত কুমার মন্ডল, রামকৃষ্ণ হালদার, স্বপন কুমার সিকদার সহ ৫-৬ জনে গত  রবিবার (২৬ সেপ্টেম্বর)  রাতে ঘর উত্তোলন  করেন। পরের দিন সোমবার সকালে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রনজিৎ কুমার বড়াল ও নীলকান্ত সিকদার  এতে বাধা দিলে দখলকারীরা তাদের হুমকী প্রদান করেন।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ আলী আশরাফ জানান, ওই জমিটি  প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রায় শত বছর ধরে বিদ্যালয়ের নামে রেকর্ড ও বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় কিছু লোক ওই জমি দখল করতে রাতে ঘর উত্তোলন করেন। তাতে বাধা দিলে  আমি সহ ম্যানেজিং কমিটির দুই সদস্যকে বিভিন্ন ভাবে হুমকী প্রদান করছেন।

এ ব্যাপারে জানতে জমি দখলকারী  সুমন্ত কুমার মন্ডল জানান, জমিটি আমাদের ব্যাক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়, সেখানে মন্দির স্থাপন করতে ঘর উত্তোলন করা হয়েছে।

ওই বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয়রা  জানান, বিদ্যালয়ের জমি দখল করতে ঘর উত্তোলন করায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  তারা ওই ঘর অপসারনে প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে বিদ্যালয়ের জমি দখলে রাতে ঘর উত্তোলন

আপডেটের সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১