ভিয়েনা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

বিমান ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট চালু করবে : পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৪৮ সময় দেখুন

নিউইয়র্ক প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আশা প্রকাশ করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চলাচল কার্যক্রম পুনরায় শুরু করবে।

তিনি বলেন, “আমরা আশা করি ভবিষ্যতে বিমান ঢাকা-নিউইয়র্ক রুটে আবার কার্যক্রম শুরু করবে।”

নিউইয়র্ক প্যালেসে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “সুখবর হচ্ছে যে, তারা বিমানকে অবতরণের অনুমতি দিয়েছে। সুতরাং আমি আশা করি বিমান ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।”

তিনি আরো বলেন, এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেশন এভিয়েশন অথরিটির সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। “এটি আশাবাদী হওয়ার কারণ।”
তিনি বলেন, ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চলাচল বেশ কয়েক বছর ধরে স্থগিত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বিমান বহরে অনেকগুলো আধুনিক ও সর্বশেষ মডেলের উন্নত বিমান যুক্ত করা হয়েছে।

মোমেন বলেন, “বিমানের এই রুটটি চালু হলে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীরা খুব খুশি হবেন।”

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমান ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট চালু করবে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১