ভিয়েনা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

বাংলাদেশ চাইলে জাতীয় নির্বাচনে সহায়তা করবে জাতিসংঘ: মিয়া সেপ্পো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ১০০ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে জাতিসংঘের উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।

রবিবার কুটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে তিনি জানান, কোন দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে কাজ করার ম্যান্ডেট জাতিসংঘের নেই। তবে বাংলাদেশ চাইলে এখানকার নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত তারা। তিনি বলেন, বাংলাদেশের মতো অনেক দেশেই নাগরিক অধিকার ভয়ংকরভাবে কমে এসেছে। এনিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন।

মিয়া সেপ্পো জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বাক স্বাধীনতা নিশ্চিত করতে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তিনি। মিয়া সেপ্পো আরো জানান, আফগানিস্তানে নতুন সংকট তৈরি হওয়ায়, সেটা বেশি দৃষ্টি পাবে। তবে রোহিঙ্গা ইস্যুও জাতিসংঘের গুরুত্বের তালিকায় রয়েছে। সাধারণ অধিবেশনে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে জানান তিনি। নির্বাচন কমিশন গঠন বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের কোন ভূমিকা থাকবে কিনা, এমন প্রশ্নে মিয়া সেপ্পো জানান, জাতিসংঘের এরকম কোন ম্যানডেট নেই। তবে আগের বছরগুলোর মতো সংশ্লিষ্টদের সাথে ডায়ালগের প্রয়োজন হলে করবে আন্তর্জাতিক সম্প্রদায়।

মিয়া সেপ্পো আরো জানান, আফগানিস্তানে নতুন সংকট তৈরি হওয়ায়, সেটা বেশি দৃষ্টি পাবে। তবে রোহিঙ্গা ইস্যুও জাতিসংঘের গুরুত্বের তালিকায় রয়েছে। সাধারণ অধিবেশনে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ চাইলে জাতীয় নির্বাচনে সহায়তা করবে জাতিসংঘ: মিয়া সেপ্পো

আপডেটের সময় ০৮:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১