ভিয়েনা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ৫৭ সময় দেখুন

ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে দলের মধ্যম সারির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাদের মতামত জানতে মঙ্গলবার এই ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। প্রথম দিন দলের ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামত জেনেছেন তারেক রহমান। সাড়ে ৪ ঘণ্টার ওই বৈঠকে ২৮ জন নেতা তাদের মতামত দেন।

দ্বিতীয় দিনের বৈঠকে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক মিলে ৯৫ জন উপস্থিত ছিলেন।

বেশিরভাগ নেতারাই জানিয়েছেন  বেগম জিয়ার মুক্তি ও নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন তারা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি

আপডেটের সময় ০৫:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১