ভিয়েনা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

২৮ নভেম্বর থেকে দু’দিন ব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন- ২০২১’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ১৪৩ সময় দেখুন

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিদেশী বিনিয়োগ পেতে প্রয়োজন বাংলাদেশের পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের। তাই এটিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

রাজধানীতে বিডা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে পৃথিবীর অনেক দেশই জানে না। বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে দু’দিন ব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন- ২০২১’। যাতে অংশ নেবেন বিশ্বের বহু দেশের বিনিয়োগকারী জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি-বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, কোভিডের কারণে বিশ্বের সামনে বাংলাদেশকে উপস্থাপন করা যায়নি। এটি করার এখন উদ্যোগ নেয়া হয়েছে। এতে দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ      

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২৮ নভেম্বর থেকে দু’দিন ব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন- ২০২১’

আপডেটের সময় ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১