ভিয়েনা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

সিলেট-৩ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব জয়ী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৬৫ সময় দেখুন

সিলেট: সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী হয়েছেন। শনিবার রাত ৯টায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে  ৬৫ হাজার ৩১২ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

হাবিব নৌকা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।

নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ৬৪০ ভোট।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ভোট পড়েছে মোট ১ লাখ ২০ হাজার ৫৫১ টি। ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ায় কোনো ভোট বাতিল হয়নি।

উল্লেখ্য গত ১১ মার্চ করোনাক্রান্ত হয়ে এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়সের মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সিলেট/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেট-৩ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব জয়ী

আপডেটের সময় ০৩:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১