ভিয়েনা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

চুয়াডাঙ্গার উথলীতে তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইচ্যুত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ৭২ সময় দেখুন

সাকিব হাসান চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলীতে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের সময় উথলী রেলস্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসে নাটোর যাচ্ছিলো। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলভর্তি কেএন-১৭ ট্রেনটি রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উথলী রেলস্টেশনের লুপলাইনে প্রবেশ করে দাঁড়িয়েছিলো। ঢাকাগামী আপ ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে দর্শনার দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তেলবাহী ট্রেনটি সিগন্যাল ক্লিয়ার পেয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে।

এ সময় লুপলাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় তেলবাহী ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছে অসংখ্য যাত্রী। সোমবার (৩০শে আগস্ট) সকাল ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আলী আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুয়াডাঙ্গার উথলীতে তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইচ্যুত

আপডেটের সময় ০৮:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১