ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

আফগান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ৫৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ সোমবার জরুরি বৈঠকে বসছে।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ফ্রান্স ও ব্রিটেন এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে, যাতে কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার কথা বলা হবে।

যেসব ব্যক্তি আফগানিস্তান থেকে চলে যেতে চায়, তাদের কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দেওয়ার জন্য এবং দেশটিতে মানবিক ত্রাণ অব্যাহত রাখার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেন এই প্রস্তাব উত্থাপনের চিন্তা করছে।

এদিকে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান সম্পর্কে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার কাজ শেষ পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে এই বৈঠক করবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আপডেটের সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১