ভিয়েনা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি ভাল জায়গা : ভারতীয় হাই-কমিশনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ৩৭ সময় দেখুন

ঢাকাঃ ভারতীয় হাই-কমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ খুব ভাল একটি জায়গা। আর এজন্যই ভারতীয় যেসব কোম্পানী পূর্ব এ দেশে বিনিয়োগ করেছে- তারা আবারও এখানে বিনিয়োগ করতে আগ্রহী।

হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশে ভারতীয় কোম্পানীগুলোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই)’র পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশে ভারতীয় কোম্পানীগুলোর বিনিয়োগ বাড়ছে।

ঢাকায় ভারতীয় হাই কমিশনে ‘ব্যবসা ও অর্থনৈতিক সাংবাদিকদের জন্য’ এক সেমিনারে ভারতীয় হাই কমিশনার এ কথা বলেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপায় খুঁজতে আলোচনার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশন এই সেমিনারের আয়োজন করে।

বিক্রম কে দোরাইস্বামী বলেন, ঢাকা যদি ব্যবসার প্রক্রিয়া আরো সহজ করে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পন্ন করে- তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে এখনো ভারতের পাল্লা ভারী হলেও, বাংলাদেশের রপ্তানী বাড়ায় দিন দিন এই অবস্থার উত্তরণ ঘটছে।

সেমিনারে ভারতীয় হাই কমিশনের কমার্শিয়াল অফিসার ড. প্রমেশ বাসাল ‘ইন্ডিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড কানেক্টিভিটি, অ্যাক্সেলারেটিং গ্রোথ অ্যান্ড শেয়ার্ড প্রোসপারিটি’ এর উপর একটি প্রেজেন্টেশন করেন।

প্রমেশ বাসাল তার বক্তব্যে জানান যে- বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা)’র তথ্যানুযায়ী, নিবন্ধিত ভারতীয় এফডিআই বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩.৫৫ বিলিয়ন।

এ সময় ডেপুটি হাই-কমিশনার বিনয় জর্জ ও ভারতের এক্সিম ব্যাংকের স্থায়ী প্রতিনিধি প্রিয়াংশু তিওয়ারিও বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস /এমএইচ

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি ভাল জায়গা : ভারতীয় হাই-কমিশনার

আপডেটের সময় ০৪:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১