ভিয়েনা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

কাবুল বিমানবন্দরের বাইরে হামলার দায় স্বীকার করল আইএস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৫৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) পক্ষ থেকে বলা হয়, মার্কিন সেনাসহ তাঁদের সহযোগী ও অনুবাদক আফগানদের লক্ষ্য করে আইএসের একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা পরিচালনা করেছে।

আইএস-কে’র বার্তায় বলা হয়, ‘হামলাকারী কাবুল বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক বাহিনীর বরন ক্যাম্পের নিকটবর্তী এলাকায় আফগান অনুবাদক ও সহযোগীদের ভিড় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এবং সে সেখানে বিস্ফোরক বেল্ট কার্যকর করে। এতে তালেবান যোদ্ধাসহ ৬০ জন নিহত এবং শতাধিক আহত হয়।’

এদিকে, তালেবান জানিয়েছে, কয়েকদিন আগে তারা বিমানবন্দর এলাকা থেকে এক জন আইএস যোদ্ধাকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদে সে এ ধরনের হামলার পরিকল্পনার কথা জানিয়েছিল। তাই বিমানবন্দরসংলগ্ন এলাকায় জনসমাগমে নিরুৎসাহিত করা হয়েছিল।

তালেবানের সঙ্গে আইএস-কে অর্থাৎ আফগানিস্তানে কার্যক্রম পরিচালনাকারী ইসলামিক স্টেটের শত্রুতা রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাবুল বিমানবন্দরের বাইরে হামলার দায় স্বীকার করল আইএস

আপডেটের সময় ০৩:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১