ভিয়েনা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দেশে করোনায় মৃত্যু ১০২ : শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৫৭ সময় দেখুন

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ১০২ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ৫২ ও নারী ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয়  সর্বোচ্চ ২৪ জন, রাজশাহী ও ময়মনসিংহ  ৫ জন করে, খুলনা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ৪ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৯৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ৮৭ লাখ ৮৮ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় মৃত্যু ১০২ : শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ

আপডেটের সময় ০৩:৩৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১