ভিয়েনা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র ৩১ আগস্টের মধ্যেই আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে : বাইডেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৬৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওয়াশিংটন ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে। হামলার ঝুঁকির কারণে এই প্রত্যাহার দ্রুত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে আমেরিকান, আফগান নাগরিক ও মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘যত দ্রুত আমরা এ কাজ শেষ করতে পারি, ততই ভাল। ‘প্রতিদিনের অভিযান আমাদের সৈন্যের জীবনের ঝুঁকি আরো বৃদ্ধি করছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মঙ্গলবার জি-৭ গ্রুপের নেতাদের সাথে আফগানিস্তান থেকে প্রত্যাহার কার্যক্রমের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তারা যতটা সম্ভব দক্ষতার সাথে নিরাপদভাবে লোকজনকে সরিয়ে নেয়ার ব্যাপারে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

বাইডেন বলেন, বর্তমানে যে গতিতে প্রত্যাহার কার্যক্রম চলছে তাতে পুরো কাজ শেষ করতে ৩১ আগস্ট পর্যন্ত সময় লেগে যাবে। যারা আফগানিস্তান ত্যাগের চেষ্টা করছে তাদের প্রত্যেককে সরিয়ে নেয়া নিশ্চিত করতে সময়সীমা বাড়াতে ইউরোপীয় নেতাদের চাপের মুখেও রয়েছেন বাইডেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্র ৩১ আগস্টের মধ্যেই আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে : বাইডেন

আপডেটের সময় ০৪:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১