ভিয়েনা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

ইন্দুরকানীতে  কিশোরী অপহরনের অভিযোগে  আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৭১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে  কিশোরী অপহরনের অভিযোগে মো. জিল্লুর রহমান ওরফে শান্তি জমাদ্দার নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জিল্লুর রহমান ওরফে শান্তি উপজেলার চরনী পত্তাশী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ২নং পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

বুধবার (২৫ আগস্ট)আওয়ামী লীগ নেতা শান্তিকে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।

ভুক্তভোগী  কিশোরী একই গ্রামের এক  ভ্যান চালকের মেয়ে। এ ঘটনায় ওই  কিশোরীর  পিতা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত  কিশোরীর বাড়ির পাশে একটি মাছের ঘের রয়েছে  আওয়ামী লীগ নেতা শান্তির। সেই সূত্রে মাছের ঘেরে
যাওয়া-আসার পথে প্রায়ই তিনি কিশোরীকে নানা ভাবে উত্যক্ত করত। কিশোরী অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় শান্তি তরুণীকে বিয়ের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ধরণের প্রলোভন দেন। বিষয়টি জানার পর শান্তির সাথে যোগাযোগ করলে সে ওই কিশোরীর বাবাকে বিভিন্ন ধরণের হুমকি দেন।

কিশোরীর পরিবার জানায়, শান্তি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বাধ্য হয়ে অষ্টম শ্রেণীতে পড়াকালে মেয়েকে বিয়ে দিয়ে দেন তারা। মেয়েকে বিয়ে দেয়ায় মারাত্মক ক্ষিপ্ত হয় শান্তি।

বিয়ের কিছুদিন পর বাবার বাড়িতে এসে আবার একা শশুর বাড়িতে ফিরে যাওয়ার সময় ভয়ভীতি দেখিয়ে গত ১৬ এপ্রিল কিশোরীকে অপহরণ করে শান্তি।

পরবর্তীতে ওই কিশোরীর বাবা গত ১৩ আগস্ট ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে। পরে গত মঙ্গলবার (২৪ আগস্ট)  ইন্দুরকানীতে নিয়ে আসে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, ভূক্তভোগী কিশোরীর বাবা থানায় সাধারণ ডায়েরি দায়ের করার পর পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় কিশোরীর  পিতা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের পর বুধবার (২৫ আগস্ট) সকালে একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে  কিশোরী অপহরনের অভিযোগে  আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেটের সময় ০৩:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১