ভিয়েনা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন গেম পাবজি বন্ধে কাজ করছে বিটিআরসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৫৬ সময় দেখুন

ঢাকাঃ ক্ষতিকর অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের কার্যক্রম শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা- বিটিআরসি। আজ থেকেই তিনমাসের মধ্যে এই অনলাইন গেমগুলো বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রুলের বিভিন্ন পক্ষ ও  মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে, শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর অনলাইন গেমের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। তবে আপাতত শুধু পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

এর আগে গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমগুলো বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অনলাইন গেম পাবজি বন্ধে কাজ করছে বিটিআরসি

আপডেটের সময় ০২:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১