ভিয়েনা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

ভগবান ওদের বিচার করবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৬৭ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধি: ‘আমার জমি-জাতি কিছু নেই। মানুষের জমি লিজ নিয়ে চাষ করি। কষ্ট করে ৪ টে গরু পালিছিলাম।  দুটোর বাছুর হয়েছে। বাছুরগুলো বড় করতিছি। গরু কয়ডা পুষে ভাবছিলাম সংসার টা ভালো মত চালাবো। অনেক কষ্ট করে গরু গুলো গুছাইচি। দুধ পর্যন্ত দুয়ায়নে। খাওয়ার জন্যিই রাখিনে যে বাছুর বড় হোক। আমার কষ্টের গরুগুলো সব চুরি করে নিয়ে গেছে ভাই। আমার দুটো দুধ খাওয়া বাছুরগুলো থুয়ে গরু নিয়ে গেছে। ভগবান ওদের বিচার করবে। এর থেকে আমার মৃত্যুও ভালো ছিল’। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লৌহজংগা গ্রামের হতদরিদ্র কৃষক অসিম বিশ্বাস। মঙ্গলবার গভীর রাতে তার ৩টি গাভী ও ১ টি বকনা গরু নিয়ে গেছে চোর।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ৪ টি গরু খেতে দিয়ে ঘুমাতে যান । রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে গরু নেয়। গোয়ালের তালা ভেঙ্গে, গরুর গলায় দেওয়া শেকল কেটে গরুগুলো চোর চক্র নিয়ে যায়। সকাল থেকে বাছুর দুটি দুধের জন্য ছটফট করছে। ৪ টি গরুর মুল্যে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা। গরুগুলো চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে।

ঝি প্র /ইবিটাইমস /এম আর

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভগবান ওদের বিচার করবে

আপডেটের সময় ১২:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১