ভিয়েনা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

কাউখালীতে মাদক বিক্রয়ের সময় কারারক্ষি আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৯৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে মাদক বিক্রয়কালে মাদকসহ মো. জাহিদুল ইসলাম (৪৩) নামের এক কারারক্ষিকে আটক করেছে জেলা গোয়েন্দা   (ডিবি) পুলিশ। আটক হওয়া মো: জাহিদুল ইসলাম  উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৪ আগষ্ট) তাকে তার নিজ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানিয়েছেন।

তিনি  আরো জানান,  মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে ডিবি পুলিশের  পরিদর্শক (ওসি) আসলাম উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মাদকসহ জাহিদুল ইসলামকে আটক করা হয়। তার কাছে থাকা ২শত পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল জানিয়েছেন, তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে। আটককৃত জাহিদুলের নামে আরো ৩টি মাদক মামলা রয়েছে। তিনি ওই মামলায় ইতিমধ্যে সাময়িক বরখাস্ত রয়েছেন।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে মাদক বিক্রয়ের সময় কারারক্ষি আটক

আপডেটের সময় ০৭:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১