ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু ৭ সেপ্টেম্বর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৯৩ সময় দেখুন

ঢাকাঃ করোনাভাইরাস সংক্রমণরোধে দেশজুড়ে অনুষ্ঠিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেয়া শুরু হবে। এই টিকা কার্যক্রম শুরুর আগে দেশে আরও টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) বুধবার এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে দেয়া শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।

কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে তিনি বলে,  রেপিড আরটি পিসিআর ম্যশিন কেনার চেষ্টা চলছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু দেশ মডার্না ও ফাইজার চাচ্ছে, এটা এখন দেয়া সম্ভব নয়। তবে শিগগিরই ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে।

মহাপরিচালক জানান, যে কেন্দ্রে গণটিকা চলাকালে টিকা নিয়েছে সেখানেই দ্বিতীয় ডোজ নেয়া যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু ৭ সেপ্টেম্বর

আপডেটের সময় ০৭:১৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১