ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

বাংলাদেশে করোনায় আরও একজন অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকের মৃত্যুবরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ২২৭ সময় দেখুন

করোনায় আক্রান্ত হয়ে খুলনার চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মোজাম্মেল হকের ইন্তেকাল

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের চিকিৎসকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেডিকেল সংবাদ পেজের খবর অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে।এইবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মোজাম্মেল হক মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

গতকাল শুক্রবার (২০ আগস্ট) সকাল ১১টার খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. মোজাম্মেল ঢাকা মেডিকেল কলেজের ১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ছিলেন। সর্বশেষ তিনি বিএমএ খুলনা শাখা পরিচালিত বিনোদিনী স্মৃতি হাসপাতালের চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।  দীর্ঘ কর্মজীবন শেষে তিনি বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এ সংক্রান্ত এক শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

এদিকে আজ বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন দেশে নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪,৮০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩৯ জন। বাংলাদেশে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ২৮২ জন।

বাংলাদেশে এই পর্যন্ত করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। দেশে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭২,৮৪২ জন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর

Tag :
জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে করোনায় আরও একজন অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকের মৃত্যুবরণ

আপডেটের সময় ০৬:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১