ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

লাউকাঠী সেতুর লাইট পোস্টে বাতি নেই, হাটার পথের স্লাবও ভাঙ্গা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ১৫৮ সময় দেখুন

সালাম আরিফ, পটুয়াখালী: যোগাযোগের নয় সেতু এখন ভোগান্তির। পটুয়াখালী-বরিশাল মহা-সড়কের লাউকাঠী সেতুর লাইট পোস্ট গুলোতে লাইট না থাকায় এবং পায়ে হাটার পথের স্লাব ভাঙ্গা থাকায় চলাচলকারী মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সমস্যা সমাধানে স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার অবহিত করলেও কোন প্রতিকার মেলেনি।

পটুয়াখালী সদর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে লাউকাঠী নদী। এর একপাশে জেলা শহর অপর পাশে সদর উপজেলার তিনটি ইউনিয়ন। দৈনন্দিন কাজে লাউকাঠী, ইটবাড়িয়া ও বদরপুর ইউনিয়নের মানুষকে পায়ে হেটে সেতু পারাপার করতে দেখা যায়। এ ছাড়া প্রতিদিন এই পথ দিয়েই পটুয়াখালী এবং কুয়াকাটার সাথে দেশের বিভিন্ন জেলার যানবাহনগুলো চলাচল করে।

ব্রীজটির নির্মাণে স্থানীয়দের যোগাযোগ সমস্যার সমাধান হলেও ভোগান্তি কমেনি। ব্রীজের লাইট পোস্টগুলোতে লাইট না থাকায় দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করে যানবাহনগুলো। পাশাপাশি ব্রীজের পায়ে হাটার পথের কংক্রিট স্লাব গুলো ভাঙ্গা থাকায় মাঝে মধ্যেই ঘটে দূর্ঘটনা। এ ছাড়া রাতে পুরো ব্রীজে এক ভুতুরে পরিবেশ তৈরী হয়, আড্ডায় বসায় বখাটেরা।

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ কামরুল হাসান জানান, বিভিন্ন সময় ব্রীজে আলোর ব্যবস্থা করলেও রাতের আধারে লাইট এবং তার চুরি হয়ে যাওয়ায় সমস্যার তৈরী হচ্ছে। তবে কিভাবে সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা উদ্যোগ নিবেন।

শুধু লাউকাঠী সেতু নয়, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতুতেও রাতে চলাচল করার জন্য কোন আলোর ব্যবস্থা নেই।

পটুয়াখালী/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লাউকাঠী সেতুর লাইট পোস্টে বাতি নেই, হাটার পথের স্লাবও ভাঙ্গা

আপডেটের সময় ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১