ভিয়েনা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকারঃ ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ১৩৭ সময় দেখুন

ঢাকাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। বরিশালের ঘটনায় সেটিই প্রমাণিত হয়েছে। দেশের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতা-কর্মীরা। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।

বিএনপির কর্মসূচিতে পুলিশের বাঁধা ও নেতা-কর্মীদের হয়রানীর অভিযোগ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালে সরকার দলীয় নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়েও কথা বলেন, বিএনপি মহাসচিব। বলেন, সরকার দেশটাকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছে। তাই সরকার সমর্থক ও প্রশাসন নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে।

করোনার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর বেগম খালেদা জিয়া স্বাভাবিক আছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকারঃ ফখরুল

আপডেটের সময় ০১:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১