ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রাম নগরীতে ফের শুরু হচ্ছে টিকা কার্যক্রম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৪২ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি: সোমবার (১৬ আগস্ট) থেকে চট্টগ্রামে পুনরায় টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এদিন প্রথম ডোজ হিসেবে সিনোফার্মার টিকা এবং দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা প্রদান করা হবে। তবে এক্ষেত্রে শুধু নির্দিষ্ট দিনের জন্য এসএমএস প্রাপ্তদের টিকা প্রদান করা হবে। তাই এসএমএস পাওয়া ছাড়া কাউকে টিকা কেন্দ্রে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

রবিবার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে টিকা সংকটের কারণে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে চট্টগ্রাম নগরীতে টিকা প্রদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর গত তিন দিন কাউকে প্রথম ডোজ দেওয়া হয়নি। তবে এ সময় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত ছিল।

সিভিল সার্জন বলেন, ১৬ আগস্ট থেকে চট্টগ্রাম মহানগরীতে ভ্যাকসিন কার্যক্রম পুনরায় শুরু হবে। শুধু নির্দিষ্ট তারিখের এসএমএস প্রাপ্তদের বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথম ডোজ হিসেবে নিবন্ধনকারীরা পাবেন সিনোফার্মের টিকা। আর যারা এর মধ্যে মডার্নার প্রথম ডোজ নিয়েছেন তাদের মডার্নার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।

ইবিটাইমস/আরএন

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রাম নগরীতে ফের শুরু হচ্ছে টিকা কার্যক্রম

আপডেটের সময় ০৩:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১