ভিয়েনা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী কানাডা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ১২৩ সময় দেখুন

Bangladesh flag combined with canada flag

ঢাকা: কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গুল্ড দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার করার ঘোষণা দিয়েছেন। এরমধ্য দিয়েই কারিনা গুল্ড তার তিন দিনের ভার্চুয়াল বাংলাদেশ সফর শেষ করেছেন।

শুক্রবার ঢাকায় কানাডিয়ান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বরাত দিয়ে বলা হয়, এটি ছিল আমার প্রথম বাংলাদেশ সফর এবং যদিও এটি ভার্চুয়াল ছিল, তবুও আমি তাদের (স্থানীয় জনগণ) প্রাণোচ্ছলতা এবং বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছি।

কারিনা গুল্ড বলেন, কানাডা রোহিঙ্গাদের এবং এখানে চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী জনগণের চাহিদা মেটানোর জন্য সহায়তা প্রদান করাসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হিসেবে জনস্বাস্থ্য, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং অব্যাহত রোহিঙ্গা সংকট চ্যালেঞ্জের মধ্যে বিশেষ করে কঠিন এ মুহূর্তে ভার্চুয়াল সফর করা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

এ সফরকালে কানাডার মন্ত্রী বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদানের কথা ঘোষণা করেন। তিনি ৪৫ মিলিয়ন ডলার অনুদানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য ব্র্যাকের কৌশলগত অংশীদারিত্ব ব্যবস্থায় যোগদান এবং ‘কক্সবাজারে মানসম্পন্ন শিক্ষা জোরদার করার’ জন্য ইউনিসেফকে অতিরিক্ত কানাডিয়ান অর্থায়নে ২ মিলিয়ন ডলার প্রদান করেন।

গেল ১২ আগস্ট তার সফর শেষ হয় মহাখালীর ভাসানটেক বস্তিতে অনুষ্ঠিত একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। কানাডা এখানে কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম এবং শহুরে দরিদ্রদের জন্য দক্ষতা প্রশিক্ষণ সহায়তা করছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী কানাডা

আপডেটের সময় ০৬:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১