ভিয়েনা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য

চীনের উপহারের আরও ১০ লাখ টিকা দেশে পৌঁছেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ১০৫ সময় দেখুন

ঢাকা: চীনের উপহার হিসেবে পাঠানো ১০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন দেশে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান চীন থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ আজ শুক্রবার চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে চার দশমিক এক টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহণ করেছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার আরেকটি চার্টার্ড ফ্লাইট কোভিড টিকা পরিবহণ করতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি (বিজি-৫০৬৭) বাংলাদেশ সময় শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা দেশে আসে। আজ তৃতীয় দফায় এলো ১০ লাখ টিকা। এ নিয়ে চীনের উপহার হিসেবে ২১ লাখ টিকা পেল বাংলাদেশ। এছাড়া এখন পর্যন্ত বাংলাদেশে সিনোফার্মের টিকা এসেছে ১ কোটি ২৫ লাখ ডোজ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনের উপহারের আরও ১০ লাখ টিকা দেশে পৌঁছেছে

আপডেটের সময় ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১