ভিয়েনা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ

দুইশ’র নীচে মৃত্যু, আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ১৮৮ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে দেশে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, আজ মৃত্যুর সংখ্যা ২শ’র নিচে নেমে এসেছে। আজ মারা গেছেন ১৯৭ জন। মৃতদের মধ্যে পুরুষ ১০৮ ও নারী ৮৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৮৮ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী ও সিলেট বিভাগের ৮ জন করে, খুলনা বিভাগের ১৮ জন, বরিশাল বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুইশ’র নীচে মৃত্যু, আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে

আপডেটের সময় ০৫:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১