ভিয়েনা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

মহামারি মোকাবিলায় ব্যর্থতায় সরকারের পদত্যাগ করা উচিত : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৩৭ সময় দেখুন

ঢাকা: করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিক উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা তাঁর কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা—সবমিলিয়ে সরকার ব্যর্থ। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।’

মির্জা ফখরুল আরও বলেন, টিকা ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি করে সরকার জনগণের জীবন বিপন্ন করছে। টিকা সংগ্রহ করে অবিলম্বে টিকা প্রদানের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি।

আরাফাত রহমান কোকো যোগ্য ক্রীড়া সংগঠক ছিলেন- উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার উদ্যোগেই বাংলাদেশে ক্রিকেটের নবযুগের সূচনা হয়।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আব্দুস সালাম, সদস্য সচিব আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহামারি মোকাবিলায় ব্যর্থতায় সরকারের পদত্যাগ করা উচিত : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১