ভিয়েনা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ১০৫ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ইরাবতি ও হ্যামব্যাক প্রজাতির ৮ ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন।

সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে বারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিন দুটিকে মাটিচাপা দিয়ে দেয় তারা।

স্থানীয়রা জানান, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে।

এর আগে শনিবার সন্ধ্যায় ব্লক পয়েন্ট এলাকায়ও একটি ৮ ফুট দৈর্ঘ্যর গঙ্গা নদীর ডলফিন ভেসে আসে। এছাড়া প্রায়ই কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি মৃত শুশক প্রজাতির ডলফিন ও বেশ কয়েকটি তিমি ভেসে আসতে দেখা গেছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে। বন্য প্রানী আইনে জটিলতা থাকার ডলফিন দুটিকে পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়েছে।

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন

আপডেটের সময় ০৫:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১