ভিয়েনা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

শেষের আগেই অকার্যকর হয়ে পড়েছে লকডাউন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ৭৪ সময় দেখুন

ঢাকা: প্রত্যাহারের আগেই প্রায় অকার্যকর হয়ে গেছে লকডাউন। গণপরিবহন ছাড়া সবই চলছে। ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। এদিকে, নানা উপায়ে আজো ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ।

মঙ্গলবার মধ্যরাত থেকে তুলে নেয়া হচ্ছে লকডাউন। গণপরিবহন চলবে, খুলে দেয়া হবে দোকানপাট। সরকারের এ ঘোষণায় রাজধানীতে বেড়ে গেছে ব্যক্তিগত গাড়ি ও রিক্সার চলাচল। যেখানে, সেখানে দেখা দিচ্ছে যানজট। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অনেক অফিস খোলা থাকায় সড়কে মানুষের চলাচলও ছিল বেশি। আর, নিষেধাজ্ঞা ভুলে ফুটপাথের দোকানীরা আবারও তাদের পসরা সাজিয়ে বসেছেন।

এদিকে, বাস বন্ধ থাকায় ভ্যান বা রিক্সায় ভেঙ্গে ভেঙ্গে ঢাকায় আসছে মানুষ। এতে স্বাভাবিকের চেয়ে পাঁচগুন বেশি খরচ হচ্ছে বলে জানান তারা। অনেকে হেঁটেও পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। ঢাকার প্রবেশ পথের চেকপোস্টে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাচাই বাছাই করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/ইবিটাইমস/আরএন

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেষের আগেই অকার্যকর হয়ে পড়েছে লকডাউন

আপডেটের সময় ০৮:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১