ভিয়েনা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

দেশে করোনায় মৃত্যু ২৪৮, শনাক্তের হার ২৬.২৫ শতাংশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ৫৭ সময় দেখুন

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২২ হাজার ১৫০ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের। শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় দেশে নতুন আরও ১২ হাজার ৬০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১১০ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জন মারা গেছেন। ময়মনসিংহ ও রংপুর বিভাগে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৩৬ জন, রাজশাহীতে ১৬ জন, সিলেটে ১৬ জন ও বরিশাল বিভাগে ২০ জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

তোফায়েল আহমেদ আর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় মৃত্যু ২৪৮, শনাক্তের হার ২৬.২৫ শতাংশ

আপডেটের সময় ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১