ভিয়েনা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

যশোরের ৩ উপজেলায় ৩৫ শতাংশের শরীরে ‘অ্যান্টিবডি’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ৪৯ সময় দেখুন

যশোর প্রতিনিধি: যশোরের তিনটি উপজেলায় ৩৫ শতাংশ মানুষের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি করোনার ‘অ্যান্টিবডি’ পাওয়া গেছে। জেলার ছয়টি অঞ্চলের ৪০০ মানুষের ওপর গবেষণা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ গণমাধ্যমেক জানান, যবিপ্রবি জেনোম সেন্টার এ গবেষণা পরিচালনা করে। মানুষের শরীর থেকে রক্তের নমুনা নিয়ে র‍্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা করে এই গবেষণা চালানো হয়। ভ্যাকসিন গ্রহণকারীদের বাদ দেওয়া হয়েছে এই গবেষণায়।

গবেষণায় দেখা গেছে, যেসব বাড়িতে আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া করোনা রোগী ছিল, সেই সব পরিবারের সদস্যদের মধ্যে ৩৮ ভাগের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি পাওয়া গেছে।

গ্রামের তুলনায় শহরে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডির শতকরা হার কম বলে গবেষণায় জানা গেছে। গবেষকরা বলছেন, প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি থাকায় প্রমাণিত হয় যে, চারপাশে করোনা উপসর্গহীন মানুষের সংখ্যা অনেক বেশি।

গবেষক দলটি জানায়, যারা করোনায় আক্রান্ত হয়েছেন বা করোনা রোগীর সংস্পর্শে এসেছেন তাদের মধ্যে প্রাকৃতিকভাবে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে, করোনা থেকে বাঁচতে ‘হার্ড-ইমিউনিটি’ তৈরির জন্য মানুষের শরীরে কমপক্ষে ৬০ থেকে ৭০ শতাংশ ‘অ্যান্টিবডি’ থাকা প্রয়োজন।

যশোর/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যশোরের ৩ উপজেলায় ৩৫ শতাংশের শরীরে ‘অ্যান্টিবডি’

আপডেটের সময় ০৫:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১