ভিয়েনা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

১৫ আগষ্ট না হলে দেশ অনেক আগেই এগিয়ে যেত: প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৯৫ সময় দেখুন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হত্যাকান্ড না ঘটলে বাংলাদেশ অনেক আগেই বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হতো।

বৃহস্পতিবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতীয় জীবনে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সংগঠিত করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শেখ কামাল। বঙ্গবন্ধুর বড় ছেলে, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিনে তার নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া পরিষদের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

অনুষ্ঠানে ছোট ভাইকে নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব কাছ থেকে দেখা শেখ কামালের জীবনের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডের মাধ্যমে দেশকে অনেক পিছিয়ে দেয়া হয়েছে।  প্রধানমন্ত্রী আশা করেন, খেলাধুলায় অংশ নিয়ে তরুণরা দেশের জন্য আরো অনেক মর্যাদা বয়ে আনবে।  সরকার খেলাধুলার মতো মননশীল কাজে পৃষ্ঠপোষকতা করে যাবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

তোফায়েল আহমেদ আর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৫ আগষ্ট না হলে দেশ অনেক আগেই এগিয়ে যেত: প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১