ভিয়েনা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান

দেশে করোনায় আক্রান্ত ১৩ লাখ ছাড়িয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ৪৪ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৪১ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৭৮ লাখ ৪৮ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় আক্রান্ত ১৩ লাখ ছাড়িয়েছে

আপডেটের সময় ০৫:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১