ভিয়েনা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ৪৪ সময় দেখুন

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১১ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জের আব্দুল কাইয়ুম (৬০), নেত্রকোনা সদরের বেদেনা (৬৫), হানিফা (৬৭), দিনাজপুরের ফুলবাড়িয়ার শামসুন্নাহার (৬৮) ও নরসিংদীর আব্দুল মোতালেব (৬১)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের মুর্শিদা (৪০), মোসলেম উদ্দিন (৬০), হোসনে আরা (৬৫), শামসুদ্দিন (৭৫), নান্দাইলের সুলতান উদ্দিন (৬২), ধোবাউড়ার সাহের বানু (৭০), ভালুকার রওশন আরা (৩৭), তারাকান্দার জেবুন্নাহার (৫০), নেত্রকোনা সদরের আদম আলী (৭০), টাঙ্গাইল সদরের জ্যোৎস্না (৭০) ও ঘাটাইলের জোবেদ আলী (৭৫)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৫৫১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন।

জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ সদরের ২২৪ জন, নান্দাইলের ১০ জন, ঈশ্বরগঞ্জের পাঁচ জন, গৌরীপুরের ১৮ জন, ফুলপুরের ৩৩ জন, তারাকান্দার সাত জন, হালুয়াঘাটের ১৬ জন, ধোবাউড়ার সাত জন, মুক্তাগাছার ৫১ জন, ফুলবাড়িয়ার ১০ জন, ত্রিশালের ২০ জন, ভালুকার ৩৫ জন ও গফরগাঁওয়ের ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

আপডেটের সময় ১২:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১